সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কী বললেন জয়শঙ্কর?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তৌ‌হিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকটি হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে বৈঠকের একটি ছবি শেয়ার করে জয়শঙ্কর বলেন, ‘নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনায় আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেয়া হয়েছে।’ 

 

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেল থেকেও তৌহিদ হোসেন ও জয়শঙ্করের বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে পোস্টে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে নানা বিষয়ে টানাপোড়েন পরিলক্ষিত হয়। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতীয় উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক এটি।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) দেশের সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন কাটিয়ে উঠতে আলোচনা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit