সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

আগামী নির্বাচনে হেরে গেলে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের শেষ সুযোগ। স্থানীয় সময় রবিবার এক ঘোষণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট এ কথা জানিয়েছেন।

খবর অনুসারে, ৭৮ বছর বয়সী ট্রাম্প এবার পরাজিত হলে ২০২৮ সালের নির্বাচনে আর প্রার্থী হতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন। রিপাবলিকান পার্টি থেকে এটি হতে যাচ্ছে তার তৃতীয় পরপর প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার প্রচেষ্টা। তিনি গত আট বছরে রিপাবলিকান পার্টিতে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন এবং দলটিকে নতুন রূপ দিয়েছেন।

অন্যদিকে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ক্রমেই তার জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে যাচ্ছেন। সম্প্রতি পরিচালিত বেশ কিছু টেলিভিশন নেটওয়ার্কের জরিপে দেখা গেছে, জনমত জরিপে ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিস পাঁচ শতাংশ এগিয়ে রয়েছেন।

গত রবিবার এনবিসি নিউজের এক জরিপে উঠে আসে, ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের প্রতি অংশগ্রহণকারীদের ইতিবাচক মনোভাব ক্রমেই বাড়ছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তার উত্থান এবং বিভিন্ন ইস্যুতে তার অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে ভালো সাড়া ফেলছে।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit