সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

টোকিওর ইজু দ্বীপপুঞ্জে ভূমিকম্পের পর সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টোকিওর দক্ষিণে অবস্থিত দূরবর্তী ইজু দ্বীপপুঞ্জে ৫.৯ মাত্রার ভূমিকম্পের পর ৫০ সেন্টিমিটার উচ্চতার একটি সুনামি আঘাত হেনেছে। ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি জনবসতিহীন দ্বীপের কাছে সংঘটিত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের প্রায় ৪০ মিনিট পর হাচিজো দ্বীপে সুনামিটি পৌঁছায়। এটা ইজু দ্বীপপুঞ্জের অংশ। তবে জনসম্প্রচারকারী এনএইচকে জানায়, সুনামি বা ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি নিশ্চিত করা হয়নি।

এর আগে, আবহাওয়া সংস্থা ইজু এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছিল, ১ মিটার পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে। তবে ভূমিকম্পটি সমুদ্রের নিচে জনবসতিহীন তোরিশিমা দ্বীপের কাছে সংঘটিত হয়েছিল এবং এর পর থেকে আর কোনো বড় কম্পন দেখা যায়নি।

টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের তথ্য অনুযায়ী, ইজু দ্বীপপুঞ্জ এবং তার দক্ষিণে অবস্থিত আরও দূরবর্তী ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে প্রায় এক ডজন বসতিপূর্ণ দ্বীপ রয়েছে। সেখানে গত বছর প্রায় ২৪,০০০ মানুষের বসবাস ছিল।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit