শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

এক সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭০

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহর পেজার (যোগাযোগ যন্ত্র) ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করা হয়েছে। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত ইসরায়েল-লেবানন পরিস্থিতি। এরইমধ্যে লেবাননের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ নিউজ কনফারেন্সে জানিয়েছেন শুক্রবারে বৈরুতে চালানো ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু, সাতজন নারী এবং তিনজন সিরিয়ান নাগরিক। তাদের মধ্যে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারও নিহত হয়েছেন। 

হামলায় আহত মোট ৬৮ জনকে ১২টি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পনেরো জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পেজার বিস্ফোরণ, ওয়াকি-টকি হামলা এবং ড্রোন হামলায় এই সপ্তাহে মোট মৃতের সংখ্যা ৭০। তিনটি হামলায় আরও  ১৭৭ জন আহত ব্যক্তি হাসপাতালে রয়েছেন। এর মধ্যে, ১৫২ জন নিবিড় পরিচর্যায় রয়েছে এবং আক্রমণ শুরু হওয়ার পর থেকে ২ হাজার ৮৭টি অস্ত্রোপচার হয়েছে।
বেসামরিক মানুষের ওপর হামলা যুদ্ধাপরাধ।

লেবাননের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চার মাস পর্যন্ত পর্যাপ্ত ওষুধ এবং সরবরাহ রয়েছে তবে এটিকে ইসরায়েলি আগ্রাসনের জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রী।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit