বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাস্ট্র হিসেবে গড়ে তুলতে চাই – মাওলানা আজিজুর রহমান

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে এক রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূর্বপাড়া জামে মসজিদে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক মাওলানা আজীজুর রহমান। শিক্ষাশিবিরে আলোচনা করেন, যশোর জেলা (পশ্চিম) জামায়াত ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী মাওলানা শিহাব উদ্দীন, আইসিটি বিভাগের স¤পাদক অধ্যাপক হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন প্রমুখ।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান তার বক্তৃতায় বলেন, জামায়াত ইসলামীর রুকনদেরকে বেশি করে জ্ঞান অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন জামায়াত বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাস্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। যে দেশে কোন সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কোন শ্রেণী বৈষম্য থাকবে না। সবাই হবে বাংলাদেশের নাগরিক। স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গেলেও এদেশের সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি বরং এক শ্রেণীর মানুষ স¤পদের পাহাড় গড়েছেন অপরদিকে সাধারণ মানুষ প্রতিনিয়ত দরীদ্রসীমার নীচে চলে গেছে। শিক্ষাশিবিরে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ আমিন উদ্দীন খান, সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দীন, মাস্টার কামাল আহমেদ, পৌর শাখার আমীর মাওলানা আব্দুল খালেক, বিশিষ্ট সাংবাদিক রহিদুল খান, প্রাক্তন উপজেলা সেক্রেটারী ডা. জিল্লুর রহমান ও শ্রমিক নেতা তুহিনুর রহমান প্রমুখ।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit