বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ভূরুঙ্গামারীতে ছাত্রদলের সংবাদ সম্মেলন

মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ Time View
মাইদুল ইসলাম মুকুল ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছুু অনলাইন নিউজ পোর্টালে  প্রকাশিত সংবাদকে বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু তার লিখিত বক্তব্যে , গত ১৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু  অনলাইন নিউজ পোর্টালে “উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেয়ার অভিযোগ” শিরোনামে  প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন। গত ১৬ সেপ্টেম্বর/২৪ ইং তারিখে ঠিকাদারের পাথর বোঝাই গাড়ি আটক করার ঘটনায় তিনি বা তার সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সম্পৃক্ততা অস্বীকার করে তিনি বলেন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন বাবু,আল আমিন কানন ও সদস্য আবিদ হাসান মীম সেখানে উপস্থিত ছিল।

তারা ছাত্রদলের নিস্ক্রিয় কর্মী। নিজেদের দোষ আড়াল করতে তারা উদ্দেশ্য প্রনোদিতভাবে হলুদ সাংবাদিকদের দিয়ে আমাদের বিরুদ্ধে  এসব  বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। মিন্টু আরো জানান, সংবাদ সম্মেলন পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা জেলা ছাত্রদল বরাবর প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের আবেদন জানাবেন।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit