বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

হাসিনা পরবর্তী বাংলাদেশের কাছে কী চায় ভারত, জানালেন জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন মতামত থাকলেও, বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এনডিটিভিকে তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে দেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে মনে করলেও, দুই দেশের মধ্যে আগের স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। 

এনডিটিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরতার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে, জয়শঙ্কর ইউক্রেন যুদ্ধ এবং সেই বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের সম্ভাব্য ভূমিকা, ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির মন্তব্য, গাজা যুদ্ধ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের প্রথম ১০০ দিনে সিরিজ বিদেশি সফরের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, যা হয়েছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আগের মতোই, আমাদের পক্ষ থেকে সম্পর্কটি আমরা স্থিতিশীল রাখতে চাই। আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে… আমাদের জনগণের মধ্যেও সম্পর্ক ভালো… আমি সম্পর্কটা এমনই রাখতে চাই।বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের কারণে গত মাসে বাংলাদেশ উল্লেখযোগ্য অস্থিরতা ও সহিংসতার সম্মুখীন হয়। যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। তিনি একটি সামরিক বিমানে ঢাকা থেকে পালিয়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অবতরণ করেন।’

এতে আরও বলা হয়, শেখ হাসিনা বর্তমানে ভারতীয় গোয়েন্দা সংস্থার সুরক্ষা বলয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।
গত মাসে জয়শঙ্কর ভারতীয় সংসদকে জানিয়েছিলেন, হাসিনার কার্যালয় ‘খুব স্বল্প নোটিশে’ দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিল।

সর্বদলীয় এক ব্রিফিংয়ে তিনি আরও উল্লেখ করেছিলেন, ‘ভারত সরকার শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার জন্য সময় দিতে ইচ্ছুক; যার মধ্যে তার রাজনৈতিক অবসর অন্তর্ভুক্ত থাকতে পারে।’ এর আগে, গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে পূর্ববর্তী ইতিবাচক সম্পর্ক অব্যাহত রাখার কথা জানান। তবে এ সম্পর্ক ‘ন্যায্যতা ও সমতা’র ভিত্তিতে হতে হবে বলেও জোর দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit