সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

রাঙামাটির বরকলে পাহাড়ি অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির দুর্গম বরকল উপজেলার এরাবুনিয়ায় এক বিরল ঘটনার জন্ম দিয়েছে একটি বিশাল অজগর সাপ। বুধবার (২২ অক্টোবর) সকালে ওই এলাকার এক কৃষকের ছাগল গিলে ফেলেছে অজগরটি—এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, এরাবুনিয়া ৫নং ওয়ার্ডের কৃষক মো. রুমি সকালে তার একটি ছাগল খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর তিনি জঙ্গলের ভেতর দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ, যার পেট অস্বাভাবিকভাবে ফুলে ছিল।

প্রথমে ভয় পেলেও পরে স্থানীয়দের সহায়তায় সাহসিকতার সঙ্গে রুমি সাপটিকে ঘেরাও করে নিরাপদে বন্দী করেন। তখনই ধারণা করা হয়, অজগরটি তার হারিয়ে যাওয়া ছাগলটিকেই গিলে ফেলেছে।ঘটনার খবর পেয়ে ১২ বিজিবি এরাবুনিয়া ক্যাম্পের কমান্ডার মো. নাজিম উদ্দিন এবং বন বিভাগের কর্মকর্তা মো. আকবর আলী ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিজেদের হেফাজতে নেন। উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার মো. জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। পরে আনুষ্ঠানিকভাবে অজগরটিকে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়।বন কর্মকর্তা মো. আকবর আলী জানান, “অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। সেটিকে পর্যবেক্ষণের পর পাহাড়ি বনে পুনরায় অবমুক্ত করা হবে।

স্থানীয়রা জানান, এরাবুনিয়া পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে বড় অজগর দেখা গেলেও গৃহপালিত প্রাণী গিলে ফেলার ঘটনা এই প্রথম ঘটল। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, এটি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার ফলাফল।এদিকে বন বিভাগের দ্রুত পদক্ষেপে অজগরটি বাঁচানো সম্ভব হওয়ায় স্থানীয়রা তাদের প্রশংসা করেছেন। তারা বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit