মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না রাখা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (৭ মার্চ) দুপুরে চাটখিল পৌর বাজার এলাকার তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌর বাজার এলাকার তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এই অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit