শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২৬ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তবে কমিটি বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। একই সঙ্গে নতুন কমিটি গঠনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দেশনা বা সময়সূচিও জানানো হয়নি। এ বিষয়ে সদ্য বিলুপ্ত ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ খুরশিদ আলম মতি বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বশেষ ২০১৭ সালে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল।

সেই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা ও পৌর বিএনপির পদে থাকা কয়েকজন নেতা গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছিলেন। পাশাপাশি আসন্ন নীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা ছিল।

এসব বিষয় বিবেচনায় নিয়ে উপজেলা কমিটি বিলুপ্ত করার জন্য দলের কেন্দ্রীয় নেতত্বের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নেতবৃন্দ কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে। অধ্যক্ষ খুরশিদ আলম মতি জানান, অল্প সময়ের মধ্যেই ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির পাশাপাশি দুই পৌর বিএনপির বিদ্যমান কমিটিও বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit