মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেছে সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন। সোমবার (২৭ জুলাই) সকালের দিকে  মাটিরাঙ্গা সেনা জোন পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করে। 

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসির নির্দেশনায় জোন প্রতিনিধির নেতৃত্বে মাটিরাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঁচশ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচশ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে দুই হাজার  বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। মাটিরাঙ্গা জোনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম বলেন, গাছের চারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত উপকারী হবে এবং এ ধরনের সহযোগিতা শিক্ষা ও পরিবেশ সচেতনতায় ইতিবাচক ভূমিকা রাখবে। 

পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে মাটিরাঙ্গা জোনের আওতায় ব্যাপক চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit