বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজ :বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রণীত উচ্চশিক্ষা রূপান্তরের কৌশলগত কর্মপরিকল্পনার খসড়ায় অন্যান্য বিষয়ের সঙ্গে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার বিধান অন্তর্ভূক্ত করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন সরকারি দফতর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় শিক্ষার্থীদের জন্য কাঠামোবদ্ধ ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করা হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পরও বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতার ঘাটতির কারণে অনেক শিক্ষার্থী চাকরির বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। এই ব্যবধান কমিয়ে উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী ও শিল্পবান্ধব করতে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে ইউজিসি। 

চেয়ারম্যান বলেন, দেশের উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করতে কমিশন পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। এই পরিকল্পনায় দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে স্নাতকদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ ও ব্যবহারিক অভিজ্ঞতাভিত্তিক বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের দক্ষতার বর্তমান অবস্থা ও ঘাটতি চিহ্নিত করতে জাতীয় পর্যায়ে একটি সমীক্ষা পরিচালনা করা হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম, শিক্ষণ-পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় প্রয়োজনীয় সমন্বয় আনা হবে, যাতে স্নাতকরা পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাল উদ্দিন আহমেদ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির হোসেন হাওলাদার। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবিরকে সংবর্ধনা দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৬,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit