শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ

নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৬ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ জুলাই) দুপুরে হাসপাতালের ভেতরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনিরা বেগম (২৫) নওগাঁর ধামইরহাট উপজেলার ওমরপুর গ্রামের মাসুদ রানার মেয়ে। তিনি দুই সন্তানের জননী এবং অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেন (২৭) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।

ধামুরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আশিষ কুমার জানান গর্ভাবস্থার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (চেকআপ) করাতে স্বামী-স্ত্রী হাসপাতালে আসেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফরহাদ ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মনিরাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফরহাদকে আটক করে।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানায়, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit