বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন। আমরা ঘুম থেকে উঠেই অনলাইনে খবর দেখি। কারন খবরের সাথে সব সময় আপডেট থাকতে হয়। অনলাইন সাংবাদিকতা যেহেতু যুগোপযোগী তাই আপনাদের দায়িত্ব হলো সঠিক সংবাদ উপস্থাপন করা। সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের অবিচল অবস্থান সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।

জীবনে চলার পথে খেলাধুলা বিনোদনের প্রয়োজন আছে। খেলাধুলা সকলের মধ্যে টিম বিল্ডিং করে, পারষ্পরিক সম্পর্ক তৈরি হয়। আবার খেলাধুলা কাজের মধ্যে স্পিরিট বাড়ায়। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যদের অভিনন্দন জানান। সোমবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ট্যুরস বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবেদ সাদেক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবেদ সাদেক বলেন,  ৫ আগস্টের পরে অনলাইন গণমাধ্যমই জনগণের মুখপাত্র হয়ে উঠেছে। তবে, দুঃখজনক কিছু কিছু তথাকথিত পেজের এডমিন বৃন্দ সমাজে নেতিবাচক ভূমিকা রাখছে। আমরা আশাকরি অনলাইন প্রেসক্লাব এদের নেতিবাচক ভূমিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

ক্লাব সদস্য নুরুল আলম আলমাসের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জনি কান্ত শর্মার গীতা পাঠের মধ্য দিয়ে সূচিত সভায় শুরুেতই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু এবং ক্রীড়া ও  সংষ্কৃতি বিষয়ক সম্পাদক তারেক আহমদ খান। নতুন সদস্যদের মধ্য থেকে অনুভূিত ব্যক্ত করেন বাংলাভিশন ও শ্যামল সিলেট এর ক্যামেরাপার্সন আজমল আলী।

অনুষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য মোশাহিদ আলী ও সৈয়দ রাসেল আহমদ সহ ক্রীড়া উপকমিটির সদস্যবৃন্দ ও ক্লাব সদস্যবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাবের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ ও ক্রীড়া প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit