শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহন অবকাঠামোর একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, পূর্বাঞ্চলীয় সৌদি আরব থেকে লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু শহরে তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ‘সংবেদনশীল’ স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের ড্রোন ইয়েমেনের আকাশসীমায় প্রবেশের জবাবে এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, “পূর্ব সৌদি আরব থেকে ইয়ানবুতে অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সংবেদনশীল স্থাপনা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা ড্রোন হামলা চালিয়েছি।”

তবে হুথিদের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এছাড়া হামলায় কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনাও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলার দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৬,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit