শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া ও ইথিওপিয়ার ৮৮ জন বিদেশি শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।

সোমবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা ও বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান।

সভায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ইন্টারন্যাশনাল হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, বেগম রোকেয়া হলের হল সুপার প্রফেসর ড. মো. মোশারফ হোসেন ভূঞা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল হাসান ও ইন্টারন্যাশনাল হলের সহকারী হল সুপার প্রফেসর ড. মারুফ আহমেদ। সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল হলের সহকারী হল সুপার মোতাহারুল ইসলাম।

মতবিনিময় সভায় বিদেশি শিক্ষার্থীরা বর্তমান প্রশাসন কর্তৃক হলের নানামুখী সেবামূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতে তাদের ভিসা সহজীকরণ, স্বতন্ত্র ফরেন স্টুডেন্ট হল, স্টাইপেন্ড, ডিনবৃত্তি, হলের ফি কমানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খেলাধুলার সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন মতামত তুলে ধরেন।

উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উপস্থিতি আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে। শিক্ষার গুণগত মান বজায় রাখার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, বহুসাংস্কৃতিক মূল্যবোধ এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৬,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit