শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : রাজনৈতিক স্থিতিশীলতা ও জনসম্পৃক্ততা  বজায় থাকলে উন্নয়নের গতি আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি কিশোর গ্যাং, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, লেখাপড়া ও দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

সোমবার(২৭ জুলাই) ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ আহ্বান জানান। সভায় এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা, শিক্ষা, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী।

এ সময় স্থানীয় বাসিন্দারা সড়ক, নদীভাঙন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সমস্যার বিভিন্ন বিষয় মন্ত্রীর সামনে তুলে ধরেন। পরে পরিবেশমন্ত্রী এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশমন্ত্রী উপজেলা রাজাপুর ইউনিয়ন, পূর্বচন্দ্রপুর ইউনিয়ন সিনবদুরপুরসহ বিভিন্ন স্থানের জনসাধারণের সঙ্গে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৬,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit