শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

আওয়ামী লীগ নেতার সিনেমায় বুবলী, নায়ক কে জানেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : জানা যায়, বুবলী অভিনীত নতুন এ সিনেমার নাম ‘নীল টিপ’। এ সিনেমার প্রযোজক ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল। এ সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন মেহেদী হাসান।

সম্প্রতি পরিচালক মেহেদী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলী ও সোহেলের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। জানান নতুন সিনেমার শুটিং দ্রুতই শুরু হচ্ছে।
 
‘নীল টিপ’ প্রসঙ্গে সংবাদমাধ্যমে মেহেদী বলেন, ‘ছবিটির গল্প বুবলীর ওপরই। তিনি গল্পটা বেশ পছন্দ করেছেন। মূলত এটা নারীপ্রধান একটি সিনেমা।’
 
মেহেদী আরও বলেন, ‘আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর নির্ভর করে ছবি নির্মিত হতো। আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই।’
 
সিনেমাটির নায়ক প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বুবলীর সঙ্গে নায়ক হিসেবে কে অভিনয় করবেন এখনও এ বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি। তাই আগে থেকেই নাম বলতে চাইছি না। তবে হ্যাঁ, আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই।’
 
সিনেমা প্রসঙ্গে বুবলী অবশ্য সংবাদমাধ্যমে বলছেন ভিন্ন কথা। অভিনেত্রীর ভাষায়, আমার অভিনীত নতুন সিনেমার নাম ‘নীল টিপ’ শোনা যাচ্ছে। যা সঠিক নয়। আমি যতদূর জানি, নতুন সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।
 
বুবলী আরও বলেন, এক বছর আগে সিনেমাটিতে কাজের চুক্তি হয়েছে। গল্পটা দারুণ। তবে এখনও সবকিছু ঠিক হয়নি। ঠিক হলে শুটিংয়ে যাওয়ার আগে অবশ্যই সবাইকে জানাব।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit