বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ওভালে বৃষ্টিভেজা দিনে নায়ারের ফিফটির পরও চাপে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : ওভালে টস জেতার পর প্রথমে বোলিং নেয়ার ধারা বজার রেখে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ। দুই দলই বেশকিছু পরিবর্তন নিয়ে পঞ্চম টেস্ট খেলতে নেমেছে। ইংল্যান্ডে যেমন নেই অধিনায়ক বেন স্টোকস, ভারতের একদশে জায়গা হয়নি বুমরাহ’র।

ওভালের সবুজ পিচে পেসাররা যে সুবিধা পাবে তা শুরুতেই দেখা গেছে। ৩৮ রানের মধ্যে ভারতের দুই ওপেনারকে আউট করে ইংলিশ দুই পেসার ওকস এবং অ্যাটকিংসন। এরপর সুদর্শন ও গিল মিলে গড়েন ৪৫ রানের জুটি। এই জুটি ভাঙে এক রান আউটে। অ্যাটকিংসন রান আউট করেন ভারতের অধিনায়ককে। আউট হওয়ার আগে ইতিহাস গড়েন গিল।

৩৫ বলে ২১ রানের ছোট ইনিংস খেলার পথেই দুটি নতুন রেকর্ড গড়েছেন তিনি। রানের খাতা খুলেই গড়েছেন সেনা দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড (৭২৩)। আর ১১তম রানটি নিয়ে গড়েছেন ভারত অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড (৭৩৩)।  

এরপর ক্রিজে নামেন করুন নায়ার। দিনের শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি। সিরিজজুড়ে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা রবীন্দ্র জাদেজা এদিন বেশিক্ষণ টিকতে পারেনি। টংয়ের বলে ৯ রান করে আউট হন তিনি। এরপর জুরেলও ফেরেন ১৯ করে। দিন শেষে নায়ারের সঙ্গে ক্রিজে আছেন ওয়াশিংটন সুন্দর (১৯)। আর ফিফটি করে ৫২ রানে অপরাজিত আছেন নায়ার। ইংল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন টং ও অ্যাটকিংসন। একটি উইকেট পেয়েছেন ক্রিস ওকস। 

 

 

কিউএনবি/আয়শা/১ আগস্ট ২০২৫/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit