মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

‘দেশটা তোমার বাপের নাকি’ গেয়ে পালিয়ে থাকতে হয়েছিল মৌসুমীকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : জুলাই গণ–অভ্যুত্থানে আন্দোলনকারীদের অনুপ্রেরণা জুগিয়েছিল সংগীতশিল্পী মৌসুমী চৌধুরীর গাওয়া গান ‘দেশটা তোমার বাপের নাকি’। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই প্রতিবাদী গান শুধু সুরেই নয়, সাহসেও দাগ কেটেছে দেশের রাজনৈতিক ইতিহাসে। তবে এই গানের জন্য চড়া মূল্যও দিতে হয়েছিল শিল্পীকে, কয়েকবার পালিয়ে থাকতে হয়েছিল তাকে।

গানটি নিয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মৌসুমী চৌধুরী বলেন, ‌‘২০২৩ সালে গানটি রেকর্ড করি, লেখক আমার গুরু ইথুন বাবু। এরপর রাজশাহীর বিএনপির সমাবেশে এটি গাই। গানটি নিয়ে সারা দেশে ঘুরেছি। তখনকার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গান করা মানেই ছিল জীবনের ঝুঁকি নেওয়া। অনেক হুমকি পেয়েছি, বাসা পরিবর্তন করতে হয়েছে, এমনকি গ্রামের বাড়ি থেকেও হুমকি আসত।’

তিনি জানান, ‌২০২৩ সালের ২৮ অক্টোবরের পর তাকে দীর্ঘ সময় পালিয়ে থাকতে হয়। তখন সবচেয়ে বেশি সময় গা-ঢাকা দিয়েছিলাম।

রাজনীতিতে সম্পৃক্ততার কথা স্বীকার করে মৌসুমী জানান, ‌‘আমি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছি গান দিয়েই। মনে হয়েছে, শুধু অস্ত্র নয়, গান দিয়েও লড়াই করা যায়। যদি কণ্ঠই আমার অস্ত্র হয়, তাহলে আমি কেন পিছু হটব? আমি ভালোবেসে দেশের জন্য কাজ করছি, কোনো পদ-পদবির আশায় নয়।’

তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন যখন তুঙ্গে, তখন গানটি মানুষের মুখে মুখে ফিরেছে। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুতে তিনি মর্মাহত হন, ‘শিক্ষার্থীরা তো দেশের ভবিষ্যৎ, তাদের রক্ত ঝরা আমাদের বিবেক নাড়া দিয়েছে।’

সাম্প্রতিক সময়েও থেমে নেই মৌসুমী চৌধুরীর প্রতিবাদী সুর। এই সপ্তাহেই ‘এ যুদ্ধ কবে হবে শেষ’ শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছেন তিনি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক অস্থিরতা নিয়ে এই গান তৈরি করেছেন বলে জানান মৌসুমী।

কিউএনবি/অনিমা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit