মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আলো আসবেই গ্রুপের সাবার সঙ্গে বাঁধনের ভার্চুয়াল লড়াই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৯ Time View

বিনোদন ডেস্ক : একজন ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার পক্ষে সক্রিয়। থেকেছেন রাজপথেও। আরেকজন ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে সোশ্যাল মিডিয়ার একটি বিশেষ গ্রুপে করেছেন ষড়যন্ত্র। ছাত্রদের আন্দোলনের বিপক্ষে ছিলো তার কট্টর অবস্থান।

জুলাই গণঅভ্যুত্থানের বছর না ঘুরতে এবার ভার্চুয়ালে আবারও মুখোমুখি হলেন তারা দু’জন। জড়ালেন দ্বন্দ্বে। নতুন করে আলোচনায় আসা এ দু’জন হলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা।

দুজনের মধ্যে এক ভার্চুয়াল দ্বন্দ্ব ঘিরে সামাজিকমাধ্যমে চলছে তুমুল আলোচনা।

জুলাই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে সরব ছিলেন বাঁধন। অন্যদিকে সোহানা সাবা ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপে।

দুজনের সাম্প্রতিক দ্বন্দ্বের সূত্রপাত গেল গতকাল বৃহস্পতিবার। বাঁধনের একটি ফেসবুক পোস্টে করা এক নারীর মন্তব্যের স্ক্রিনশট নিজের টাইমলাইনে শেয়ার করেন সোহানা সাবা। তিনি লেখেন, এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন… হয়তো দিদিটিকে ব্লকও করেছেন… ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।

স্ক্রিনশটে বাঁধনকে উদ্দেশ করে লেখা সেই মন্তব্যে বলা হয়, সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন… আপনি আপাদমস্তক একজন ভণ্ড। আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই। কী জীবন আপনার! করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতেন, তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তিজীবনের কেচ্ছা গাইতেন না।

এরপর মন্তব্য ঘরে নিজের অবস্থান ব্যাখ্যা করে সোহানা সাবা লেখেন- প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে কিছু পোস্ট করব না। কিন্তু পরে মনে হল এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ারও করতে পারে। তাই আমিও করলাম।

সাবার পোস্টের কিছুক্ষণ পরই দীর্ঘ প্রতিক্রিয়া জানান বাঁধন। নাম উল্লেখ না করলেও তিনি ইঙ্গিত দেন, তারই কিছু সহকর্মী ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন।

বাঁধন লেখেন, আমার কিছু সহকর্মী- যাদের সঙ্গে আমি কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম, তারা ইন্টারনেটে আমার ওপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা। তারা শুধু আমাকে নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি, সেগুলোকেও অসম্মান করছে। এই তালিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্তরাও আছেন।

বাঁধনের এই প্রতিক্রিয়ার ভাষা দেখে অনেকে ধারণা করছেন, তা সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ করেই লেখা। ফলে দুই তারকার এই ভার্চুয়াল দ্বন্দ্ব এখন বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কিউএনবি/অনিমা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit