সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ঢাবি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সংস্কারকৃত মসজিদ ও ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৮ Time View

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সংস্কারকৃত মসজিদ ও নবনির্মিত ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ও গ্যারেজ উদ্বোধন করেন।

এসময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ঢাবি দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাওসার মুস্তাফা আবুলউলায়ী, এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, প্রাইম এসেট গ্রুপের কর্ণধার মিজানুর রহমান, কুইকনিউজবিডি.কম এর সম্পাদক ও হল এলামনাই এর সংগঠক লুৎফর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

জহুরুল হক হলে সংস্কারকৃত মসজিদ উদ্বোধন !

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডিজিটাল সাইকেল গ্যারেজ নির্মাণ করায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে প্রথমবারের মতো এধরনের ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপন করা হলো। হলে শিক্ষার্থীদের সাইকেল হারানোর ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য আবাসিক হলেও ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপনের উপর তিনি গুরুত্বারোপ করেন।

 

জহুরুল হক হলে নবনির্মিত ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন ও পরিদর্শন।

উল্লেখ্য, হলের প্রবেশমুখে এই ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপন করা হয়েছে। ডিজিটাল কার্ড পাঞ্চ করার মাধ্যমে শিক্ষার্থীরা গ্যারেজ ব্যবহার করতে পারবেন। কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কেউ গ্যারেজ ব্যবহার করতে পারবেন না।

এছাড়াও হল বারান্দায় ফুল ফল ও সুদৃশ্য চারা গাছের টবে পানি দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও হলের সাবেক ছাত্র লুৎফর রহমান।

 

হল বারান্দায় ফুল ফল ও সুদৃশ্য চারা গাছের টবে পানি দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও হলের সাবেক ছাত্র লুৎফর রহমান।

এ সময় হলের সকল ছাত্র উপস্থিত ছিলেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ হলের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

কিউএনবি/রাজ/০১.০৮.২০২৫/বিকাল ৪.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit