মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

‘দুর্গাপূজা ৩২,৬৬৬ মণ্ডপে, নামাজের সময় বন্ধ থাকবে বাদ্যযন্ত্র’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : এবছর সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা ৩২ হাজার ৬৬৬টি। এর মধ্যে  ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭টি, উত্তর সিটিতে ৮৮টি মণ্ডপ হবে। এসব পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আজান ও নামাজের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। আজানের পাঁচ মিনিট আগে বাদ্যযন্ত্র বন্ধ করতে হবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে। নির্মাণকালীন থেকে শুরু করে সার্বিক নিরাপদ। অশুভ তৎপরতা রোধে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। দেশের যেকোনো নাগরিক থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। রাতে অন্তত তিনজন, দিনে দুইজন স্বেচ্ছাসেবক থাকবেন।

উপদেষ্টা আরও বলেন, পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়, যেহেতু আমাদের লোক যাওয়া-আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজামণ্ডপ করেন। যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য। ওপারের লোকও যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit