রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

গ্রিনের দাপটের দিনে স্কটিশদের হোয়াইটওয়াশ করল অজিরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম দুই ম্যাচ জেতার পরই সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। তাদের লক্ষ্য ছিল স্বাগতিক স্কটল্যান্ডকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করা। শেষ পর্যন্ত তাই করে দেখাল অজিরা, ঘরের মাঠে লজ্জা এড়াতে ব্যর্থ হলো স্কটিশরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে মিচেল মার্শের দল। এতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল তারা।

দারুণ জয়ের এই দিনে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন ক্যামেরন গ্রিন। বল হাতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। অপরদিকে ব্যাটিংয়েও রেখেছেন অবদান, ৩৯ বলে করেছেন অপরাজিত ৬২ রান। ম্যাচসেরার পুরষ্কারটিও উঠেছে তার হাতেই। 

এইডেনবার্গে এদিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ জোগাড় করে স্কটল্যান্ড। সর্বোচ্চ ৫৬ রান করেছেন ব্রেন্ডন ম্যাকমুলেন, যিনি আগের ম্যাচেও দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছিলেন। 

লক্ষ্য তাড়া করতে নেমে আগের ম্যাচের মতো এদিনও শুরুতে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৮ রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। পরে মিডল অর্ডারে অধিনায়ক মার্শ, গ্রিন ও টিম ডেভিডের নৈপুণ্যে ২৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit