শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পোপের সেঞ্চুরির পর শ্রীলঙ্কার প্রতিরোধ, ম্যাচের দ্বিতীয় দিনে উত্তেজনা তুঙ্গে

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে ওভালে চলা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে একটি হাস্যকর ঘটনা ঘটে। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসকে হঠাৎ স্পিনার হয়ে বল করতে দেখা যায়। শ্রীলঙ্কার ইনিংসের সপ্তম ওভারের সময় এমন পরিস্থিতি তৈরি হয়। দুই আম্পায়ার জোয়েল উইলসন ও ক্রিস গ্যাফানি আলো কম থাকার কারণে পেস বোলিং বন্ধ করতে বলেন। কিন্তু ওকসের ওভার তখনও শেষ হয়নি। বাধ্য হয়ে পেসার থেকে স্পিনার বনে যান ওকস।

প্রথম বলটি ভেতরে ঢুকে মিড উইকেটে এক রান দেয়। কিন্তু পরের বল ছিল এতটাই বাইরে যে, টি-টোয়েন্টি বা ওয়ানডেতে এটি ওয়াইড হতো। স্লিপে দাঁড়িয়ে থাকা জো রুটের মুখে তখন হাসি ধরে রাখতে কষ্ট হচ্ছিল। ওকস তার ওভারের বাকি চার বল অফ স্পিন, লেগ স্পিন—সব ধরনের বৈচিত্র্য দিয়ে শেষ করেন। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা তার স্পিন থেকে মোট ছয় রান সংগ্রহ করে। ওভারের শেষে আকাশ পরিষ্কার হলে আম্পায়াররা পেস বোলিংয়ের অনুমতি দেন এবং গাস অ্যাটকিনসনকে বল করতে পাঠানো হয়।

দিনের শুরুতে ইংল্যান্ড ৩ উইকেটে ২২১ রান নিয়ে খেলা শুরু করে। আগের দিন সেঞ্চুরি করা অলিভার পোপ আরও ৫১ রান যোগ করেন এবং ১৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫৪ রানে আউট হন। হ্যারি ব্রুক করেন ১৯ রান। শ্রীলঙ্কার পক্ষে মিলন রত্নায়েকে ৩ উইকেট নেন ৫৬ রানে।

শ্রীলঙ্কা দিনের বাকি সময়ে ৪৫ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২১১ রান তুলে নেয়। ধনাঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের ১১৮ রানের অবিচ্ছিন্ন জুটি শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে নিয়ে যায়। ধনাঞ্জয়া অপরাজিত ছিলেন ৬৪ রানে, আর কামিন্দু করেন ৫৪ রান।

তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা এখন নিজেদের ইনিংস পুনর্গঠনের চেষ্টা করছে, যখন ইংল্যান্ড তাদের লিড ধরে রাখার চেষ্টায় রয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit