শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বিলিয়নিয়ার তারকাদের দলে সেলেনা গোমেজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : গায়িকা, অভিনেত্রী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা সেলেনা গোমেজ এখন যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নিয়ার। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সি সেলেনার মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৩ বিলিয়ন ডলার।

ছোটবেলায় বার্নি এবং ডিজনি চ্যানেলের তারকা হিসেবে খ্যাতি অর্জন করা সেলেনা গোমেজের বিপুল সম্পদের বেশিরভাগই এসেছে তার ‘রেয়ার বিউটি’ নামক মেকআপ কোম্পানি থেকে, যা তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। 

ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে এই কোম্পানিতে তার শেয়ার মূল্য ১ বিলিয়ন ডলারেরও বেশি। এই ব্র্যান্ডের সাফল্য তাকে টেইলর সুইফট এবং রিহানার মতো কনিষ্ঠ স্বনির্ভর নারী ধনীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এছাড়াও, তিনি মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম ওয়ান্ডারমাইন্ড-এ বিনিয়োগ করার পাশাপাশি সংগীত, অভিনয়, সম্পত্তি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং পার্টনারশিপ থেকে বিভিন্ন উপায়ে আয় করেন।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, লুই ভিতোঁ, কোচ এবং পুমার মতো ব্র্যান্ডের সঙ্গে এন্ডোর্সমেন্ট চুক্তি থেকে গোমেজ মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন। তিনি হুলুর জনপ্রিয় সিরিজ ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এ অভিনয়ের জন্য প্রতি সিজনে কমপক্ষে ৬ মিলিয়ন ডলার আয় করেছেন। এই সিরিজটি সম্প্রতি পঞ্চম সিজনের জন্য নবায়ন করা হয়েছে।

টেক্সাসে জন্ম নেওয়া গোমেজ প্রায় তিন দশক ধরে জনসমক্ষে রয়েছেন। গত বছর এই গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুসরণকারী নারী হয়েছিলেন। ইনস্টাগ্রামে তার ৪২৪ মিলিয়নেরও বেশি অনুসরণকারী রয়েছে, যা টেইলর সুইফট এবং কাইলি জেনারের চেয়েও বেশি।

২০২০ সালে গোমেজ জানান, তার বাইপোলার ডিসঅর্ডার ধরা পড়েছে এবং পরবর্তীতে এন্ট্রাপ্রেনিউর ম্যাগাজিনকে কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার সঙ্গে করা যেকোনো চুক্তিতে অবশ্যই চ্যারিটি বা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কিছু থাকতে হবে।

তিনি সেসময় ‘রেয়ার ইম্প্যাক্ট ফান্ড’ শুরু করেন, যার লক্ষ্য ছিল ১০০ মিলিয়ন ডলার তোলা– যাতে মানুষ মানসিক স্বাস্থ্য সেবায় প্রবেশাধিকার পেতে পারে।

সিএনএন মন্তব্যের জন্য গোমেজের প্রতিনিধির সাথে যোগাযোগ করলেও তিনি তৎক্ষণাৎ সাড়া দেননি।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit