শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫৩৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে সোহেল রানা শান্ত (৩৮) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মডেল পাড়ায় এ ঘটনা ঘটে। সোহেল রানা শান্ত উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের কদমতলা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন পৌর শহরের মডেল পাড়ায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। চৌগাছা বাজারে অনাবিল নামে তার একটি কাগজ-কলমের দোকান রয়েছে।

সোহেল রানা শান্তর প্রতিবেশীরা বলেন, শান্ত চৌগাছা বাজারে চৌগাছা-মহেশপুর সড়কে অনাবিল নামে একটি দোকনে ব্যবসা করতেন। তিনি খারাপ সঙ্গে পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে। বিষয়টি তার পরিবার জানতে পারে। এ ঘটনার পর থেকে সে মাঝে মাঝে আত্মহত্যা করার চেষ্টাও করে। তিনি দায়-দেনা গ্রস্থ হয়ে পড়ে। দেনার দায়ে সে অনেকটা মানুসিক রোগী হয়ে পড়ে। ঘটনার দিন সে বাড়ীর সকলের অজানতেই নিজের ব্যবহারের গামছা দিয়ে ঘরের আড়াই গলায় ফাঁস দেয়। এ সময় বাড়ীতে কেউ ছিল না। তার স্ত্রী ছালমা খাতুন সন্ধ্যায় বাড়ীতে ফিরে তাকে ঘরের আড়ায় ঝুলে থাকতে দেখে ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন।

চৌগাছা পৌর সভার ক্যাশিয়ার ও শান্তর প্রতিবেশী কালিমুল্লাহ সিদ্দীক বলেন, আমরা ডাক-চিৎকার শুনে এসে দেখি তার নিথর দেহ ঝুলে রয়েছে। থানা পুলিশের উপস্থিতিতে তাকে নামিয়ে দেখি তার হাত-পা শক্ত হয়ে গেছে নামানোর অনেক আগে তার মৃত্যু হয়েছে। স্থানীয় পৌরসভার সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বলেন, খবর পেয়ে আমি তাদের বাড়ীতে যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। যেহেতু ছেলেটি দায়দেনা ও নেশাভান করায় অনেক আগে থেকেই মানুসিক রোগী হয়ে পড়ে। এ ছাড়াও তার শরীরে বিভিন্ন রোগ ছিলো। সে কারণে হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit