শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

কামারপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রজাবাজ কামারপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট আহত ৫। পাবর্তীপুর উপজেলার প্রজাবাজ কামারপাড়া গ্রামের মহিবুল আকন্দর পুত্র মোঃ হাবিবুর রহমান (৩০) এর গত ২৯/০৭/২০২৪ইং তারিখে পাবর্তীপুর মডেল থানায় জমি জমা ও রাস্তার বিরোধ বিষয়ে প্রতিপক্ষের মারপিটের ঘটনায় দায়েরকৃত ইজাহার সূত্রে জানান যায়, গত ২৯/০৭/২০২৪ইং তারিখে সকাল সাড়ে ৬টায় হাবিবুর রহমান এর পিতা মোঃ মহিবুল আকন্দ বাড়ী থেকে ছাগল নিয়ে বসতবাড়ীর সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ রফিকুল ইসলাম (৩২) মোঃ আজিজুল (২৮), মোঃ আলআমিন (২০) উভয়ের পিতা: মোঃ আবুল হোসেন, মোঃ আবুল হোসেন (৫০), পিতা মৃত ইসমাইল হোসেন, মোঃ মকছেদ আলী (৩৬), মোঃ আনোয়ার হোসেন (৩৮) ,মোঃ নুর হোসেন (৪২) উভয়ের পিতা: মমতাজ আলী।

মমতাজ আলী (৬২) পিতা মৃত রহমতুল্লাহ, মোঃ জুয়েল ইসলাম (৩২) পিতা মৃত হাফিজুল ইসলাম, মোঃ জালাল (৪০) পিতা মৃত আব্দুর রহমান, মোঃ কাজল মিয়া (২২) পিতাঃ আনোয়ার হোসেন সর্ব সাং- প্রজাবাজ কামারপাড়া, পার্বতীপুর, দিনাজপুর গংরা গালিগালাজ করতে থাকে। এ সময় হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করলে মহিবুল সহ আরও ৪জন আকন্দ্র গুরুত্বর আহত হন। তাকে উদ্ধারের জন্য শফিকুল ইসলাম মোঃ হেলাল আকন্দ ও মোফাজ্জাল হোসেন এগিয়ে আসলে তাদেরকেও প্রতিপক্ষগণ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে পার্বতীপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। তাদের অবস্থার অবনিত হলে ঐ দিতে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় মহিদুল আকন্দর পুত্র মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামী করে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৯, তারিখ- ২৯/০৭/২০২৪ইং। এই ঘটনায় পর্বতীপুর থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বাদী মোঃ হাবিবুর রহমান জানান, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে হয়রনী করছে। তারা সুযোগ বুঝে আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit