শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে খামারের দূর্গন্ধ ও মেশিনের শব্দে বাঁধা দিতে গিয়ে প্রতিপক্ষের মারপিট ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৯৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের মোঃ শাখাওয়াত মিস্ত্রির গরুর খামারের আবর্জনা ময়লার দুর্গন্ধ ও খড় কাটা মেশিন এর শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিপক্ষ মোঃ অলি উল্লাহ্ গত রবিবার সন্ধ্যা ৬টায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের মারপিটে আহত হন। ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার উত্তর সুজাপুর গ্রামে বসতি এলাকায় খামার করে গরু পালন করছে শহীদ মিস্ত্রি।

সেই খামারের ময়লা, আবর্জনা জমা করেন বাড়ির পার্শ্বেই দূর্গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি খড় কাটা মেশিন এর শব্দে ঘুমাতে পারছে না এলাকাবাসী। দুর্গন্ধ ও শব্দ দূষণ নিরশনের জন্য পৌরসভায় একটি অভিযোগ দেন অলি উল্লাহ। উল্লেখ্য যে, গত রবিবার পৌরসভায় অভিযোগ করলে তা তদন্ত করার নির্দেশ দেন পৌর মেয়র।

সেই প্রেক্ষিতে ফুলবাড়ী পৌরসভার স্বাস্থ্য ইন্সপেক্টর মোঃ মুরাদ জানান, তদন্ত করে দেখেন সেখানে এ ধরনের গরুর ছানি কাটা মেশিন বসিয়ে শব্দ দূষণ করছেন এবং পরিবেশ নষ্ট করছেন। পৌরসভা থেকে কোন অনুমতি নেওয়া হয়নি বলে জানান। সেই ঘটনা তদন্ত করতে গেলে শহীদ মিস্ত্রি ক্ষিপ্ত হয়ে মোঃ অলি উল্লাহ্ ও তার স্ত্রীকে মারধর করেন। বর্তমানে তারা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী মোঃ অলি উল্লাহ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit