রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

উলিপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৪৮ Time View

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে যুবদল ও ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গবা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।

এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র হায়দার আলী মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, যুগ্ম আহবায়ক আবুল হাসনাত রাজিব, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, যুগ্ম আহবায়ক রমজান আলী কবির, পৌর ছাত্রদলের আহবায়ক ওয়াসিম আকরাম রুমন, যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম সাকিল, মেহেদী হাসান মারুফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বিএনপি নেতারা বলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার এম সাখাওয়াত হোসেন আওয়ামীলীগকে পুনঃসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে শহীদ ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি করছেন।  তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন। এছাড়া একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এ সময় ছাত্র আন্দোলনে ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার বিচারের দাবি জানানো হয়।

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit