রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবি : অব্যহতি দুই বিক্ষোভকারীকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৭৮ Time View

চিলমারী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদব‌ঞ্চিত বিএনপি নেতাকর্মীদের একাংশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে মাটিকাটা মোড় হয়ে থানাহাট বাজার ঘুরে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন, সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নুর আলম।

বক্তারা জানান, ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। যাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। বিগত সময় যারা বিএনপির প্রোগ্রাম করেনি। সেই সব লোকদের নি‌য়ে কমিটি গঠন করা হয়েছে।

অনতিবিলম্বে সদ্যঘোষিত কমিটি ভেঙে নতুন করে কমিটি গঠন করতে হবে। আর তা না হলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, আজ বৃহস্পতিবার সকালে বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল বারি সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদের কোনো বক্তব্য পাওয়া যায়‌নি। এ প্রসঙ্গে চিলমারী উপজেলা মৎসজীবি সাধারণ সম্পাদক নূর আলম বলেন, তাদের বলার মত কোন যুক্তি নেই। আওয়ামী ফ্যাসিস্ট যারা এই কমিটিতে স্থান পেয়েছে তাদের প্রমানচিত্র এখন ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।

এদিকে সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করার অভিযোগে চিলমারী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন, সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখিকে অব্যহতি প্রদান করে চিঠি দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব।

কিউএনবি/বিপুল/০৪.০৭.২০২৫/ দুপুর ১২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit