শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

ডেইরি উন্নয়ন বোর্ড গঠন, আজ থেকে কার্যকর

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ ১ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। একই দিন থেকে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ কার্যকর ঘোষণা করেছে সরকার।

গত ২৮ আগস্ট এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরে প্রজ্ঞাপন দুটি গেজেটে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ এর ধারা ১ এর উপ-ধারা (২) এ দেওয়া ক্ষমতাবলে ১ সেপ্টেম্বর তারিখকে এই আইন কার্যকর হওয়ার তারিখ হিসেবে নির্ধারণ করলো।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ এর ধারা ৪ এর উপ-ধারা (১) এ দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করলো। এটা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এ সংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ২০২৩ সালের ১৩ নভেম্বর ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ জারি করে সরকার।

নতুন ডেইরি উন্নয়ন বোর্ড দেশের দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনা আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

সরকারের লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং ভোক্তাদের কাছে নিরাপদ দুধ পৌঁছে দেওয়া।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit