রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

চীন সফর, মোদির সঙ্গে একই গাড়িতে চড়তে চেয়েছেন পুতিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যেই চীন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন তিনি।

একই শীর্ষ সম্মেলনে যোগ গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একই গাড়িতে চড়তে চান রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপর তার ইচ্ছা অনুযায়ী একই গাড়িতে করে দ্বিপক্ষীয় বৈঠকের স্থানে যান মোদি ও পুতিন।

মোদি তার এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে রুশ নেতার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, এসসিও শীর্ষ সম্মেলনের কার্যক্রম শেষে প্রেসিডেন্ট পুতিন এবং আমি আমাদের দ্বিপক্ষীয় বৈঠকের স্থানে একসঙ্গে ভ্রমণ করেছি। তার সঙ্গে কথোপকথন সবসময়ই গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন এসসিও সম্মেলন স্থল থেকে রিটজ-কার্লটন হোটেলে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একই গাড়িতে ভ্রমণ করতে চান। তিনি প্রায় ১০ মিনিট মোদির জন্য অপেক্ষা করেন, যাতে এক সঙ্গে যেতে পারেন।

সূত্রগুলো জানায়, এরপর দুই নেতা পুতিনের গাড়িতে করে একসঙ্গে যাত্রা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা দ্বিপক্ষীয় বৈঠকের স্থানে পৌঁছানোর পরেও গাড়িতে আরও ৪৫ মিনিট সময় কাটান। এর পরে দুই নেতার মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় বৈঠক হয়।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভারত ও রাশিয়া বিশ্বের অন্যতম স্থিতিশীল সম্পর্ক বজায় রেখেছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল ক্রেতা হয়ে ওঠে ভারত। এসময় পশ্চিমা দেশগুলো মস্কো থেকে জ্বালানি আমদানি বন্ধ করে দেয় এবং রাশিয়ান অপরিশোধিত তেলের বাণিজ্যের ওপর মূল্যসীমা আরোপ করে।

ক্রমবর্ধমান বৈশ্বিক আর্থিক জটিলতার মধ্যে দুই দেশ মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে রুপি-রুবল বাণিজ্য প্রক্রিয়াকে সহজ করার জন্য চেষ্টা করছে। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit