শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

দুই ম্যাচ খেলেই চাকরি গেল সাবেক ম্যানইউ কোচের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

খেলা নিউজঃ  ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ জার্মানিতে এসে নতুন সূচনার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বাস্তবে তা টেকেনি ৬২ দিনও। লিগে মাত্র দুই ম্যাচ খেলিয়েই তাকে বরখাস্ত করেছে গত মৌসুমের বুন্দেসলিগা রানার্সআপ বায়ার লেভারকুজেন।

শনিবার বুন্দেসলিগায় লেভারকুজেনের ভয়ের কারণ হয়ে দাঁড়ায় ব্রেমেন। প্রতিপক্ষের ১০ জন নিয়ে খেলতে থাকা ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-৩ গোলের ড্র—এই লজ্জাজনক ফলাফলের পরই টেন হাগের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এর আগে প্রথম ম্যাচেই হফেনহাইমের কাছে হেরেছিল লেভারকুজেন। ফলে দুই ম্যাচে একটিও জয় না পাওয়ায় ধৈর্য হারায় ক্লাব কর্তৃপক্ষ।

অফিসিয়াল বিবৃতিতে ক্লাব জানায়—“বায়ার ০৪ লেভারকুজেন অবিলম্বে প্রধান কোচ এরিক টেন হাগের সঙ্গে পথ আলাদা করছে। আপাতত সহকারী কোচিং স্টাফই দল সামলাবে। সোমবার সকালে টেন হাগকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে দলের অনুশীলন সেশনও পিছিয়ে যায়।

টেন হাগ মৌসুম শুরু করেছিলেন জার্মান কাপের (ডিএফবি পোকাল) প্রথম রাউন্ডে ৪-০ গোলের জয় দিয়ে। কিন্তু লিগে পা দিতেই একের পর এক ব্যর্থতা তাঁকে চাপে ফেলে দেয়। এর আগেই লেভারকুজেন বড় ধরনের স্কোয়াড পরিবর্তনের মধ্য দিয়ে গেছে—দলের পাঁচ গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্লোরিয়ান ভার্টজ, জেরেমি ফ্রিমপং, গ্রানিত জাকা, লুকাস হ্রাডেস্কি ও জোনাথন তাহ চলে গেছেন। নতুন করে গড়া দলে তাল মেলাতে পারেননি ডাচ কোচ।

এখন আন্তর্জাতিক বিরতির ফাঁকেই নতুন কোচ খুঁজবে লেভারকুজেন। বিরতির পর তাদের লিগ ম্যাচ ১২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। প্রশ্ন রয়ে গেল—অ্যালোনসোর বিদায়ের পর যাকে বড় ভরসা ভেবেছিল লেভারকুজেন, সেই টেন হাগ মাত্র দুই ম্যাচেই কেন ব্যর্থ হলেন? আর কোথায় গিয়ে দাঁড়াবে এই জার্মান ক্লাবের ভবিষ্যৎ?

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০১ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৫.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit