বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যান্সারের চিকিৎসার জন্য ব্রাজিলের ৯৯৯৪ বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পেরেইরা হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৭ জুন) দেশটির সামারিতানো বারা হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ৮৩ বছর বয়সী পারেইরা শরীরের ২০০৩ সালে হজকিন্স লিম্ফোমা ক্যানসার ধর পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পারেইরার স্বাস্থ্য বা ব্রাজিলের সাবেক এই কোচ কখন চিকিৎসার জন্য এসেছেন, সে বিষয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দেবে না।

পারেইরা ২০০৬ বিশ্বকাপেও ব্রাজিলের কোচ ছিলেন এবং দলটির সঙ্গে ২০০৪ সালের কোপা আমেরিকা ও ২০০৫ সালের কনফেডারেশনস কাপ জিতেছিলেন। ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তিনি ব্রাজিলের কোচ হিসেবে ১৭৭টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে সেলেসাওরা ১২৪টি জয়, ৩৯টি ড্র এবং ১৪টি ম্যাচ হেরেছে।

এর আগে ব্রাজিলের এই কোচ ১৯৭০ সালের বিশ্বকাপেও জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন। ওই বছর দেশটি বিশ্বকাপের শিরোপা জেতে। তিনি ২০১৪ সালের টুর্নামেন্টে লুইজ ফেলিপে স্কলারির অধীনে সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্রাজিলের বাইরে কিংবদন্তি এই কোচ আরও বেশ কয়েকটি বিশ্বকাপ দলকে কোচিং করিয়েছেন, যার মধ্যে রয়েছে কুয়েত (১৯৮২), সংযুক্ত আরব আমিরাত (১৯৯০), সৌদি আরব (১৯৯৮) এবং দক্ষিণ আফ্রিকা (২০১০)।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৬,/সকাল ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit