শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ নিলাম অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নেইমার। সান্তোসের এই তারকা সেই অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর নিজের ক্ষোভ ঝাড়েন। শেষ কিছু দিন ধরেই ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের ওপর চটে আছেন নেইমার। তার বিশ্বকাপ থেকে ফিরে ক্যাসিনোতে যাওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে এই ক্ষোভের সূত্রপাত। এরপর সান্তোসে ফেরার পর তার ড্রেসিংরুমের ঘটনা প্রকাশের পর সে মাত্রাটা আরও বেড়ে যায়।

যদিও নেইমার সেসব গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন ড্রেসিং রুমে তার সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালোই আছে। এরপর নিজের ইনস্টিটিউটের অনুষ্ঠানে আবারও নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি। নেইমার সাংবাদিকদের ‘বাজে কথা বলা বন্ধ করতে’ বলেন, কারণ এতে ‘অনেক ফুটবলার অসুস্থ হয়ে পড়বে।’নেইমার বলেন, ‘আমার মনে হয় ব্রাজিলের একটা বড় অংশের সংবাদমাধ্যম সব ফুটবলারকে অসুস্থ করে ফেলবে।

আমি এখানে ব্রাজিলের কথা বলছি। এটা সবচেয়ে বড় পেশা, সবচেয়ে পরিচিত পেশা, আবার সবচেয়ে বেশি আক্রমণের শিকারও। তাই আমার মনে হয় মানুষের একটু সাবধান হওয়া উচিত তাদের কথায়, তাদের প্রকাশ করা খবরে, কারণ এর বেশিরভাগই সত্যি নয়। আর এতে ক্ষতি হয় তাদের চারপাশের মানুষের, তাদের ভক্তদের, তাদের নিজের কাজের। তাই আমি অনুরোধ করছি, এসব প্রকাশ করার আগে, বানানো কথা বলার আগে আরেকটু সাবধান হতে, কারণ এতে অনেক ফুটবলার অসুস্থ হয়ে পড়বে।’

খেলোয়াড়দের মানসিক দিক নিয়েও কথা বলেন নেইমার। তিনি বলেন, ‘একজন খেলোয়াড়ের মানসিক দিক শক্ত হতে হয়। আমার নিজেরটা বেশ শক্ত, কিন্তু সবাই এমন নয়। কেউ বেশি কষ্ট পায়, কেউ কম। তাই আমি শুধু অনুরোধ করছি, মানুষ যেন তাদের কথার জন্য আরেকটু দায়িত্ব নেয়। কারণ হাতে মাইক্রোফোন থাকলে যা খুশি বলা খুব সহজ। আর পরদিন যদি সেটা সত্যি না হয়, তাহলে কিছুই হয় না, কেউ সংশোধন করে না, কেউ কিছু বলে না। এসব বিষয় একসময় সীমা ছাড়িয়ে যায়।’

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৬,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit