শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম

দুই বছরের চুক্তিতে চেলসিতে হেন্ডারসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন ক্লাবের ঠিকানা খুঁজে নিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। ব্রেন্টফোর্ডের সঙ্গে চুক্তি বাতিলের পর দুই বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছেন তিনি।

গত মৌসুমে ব্রেন্টফোর্ডের হয়ে ৩৪ ম্যাচ খেলা হেন্ডারসন ফ্রি ট্রান্সফারে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবে নাম লিখিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।

৩৫ বছর বয়সী এই মিডফিল্ডারের ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কেটেছে লিভারপুলে। ২০১১ সালে সান্ডারল্যান্ড থেকে অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর ১২ বছর ক্লাবটির হয়ে খেলেছেন তিনি। লিভারপুলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯২ ম্যাচে মাঠে নেমে ২০২০ সালে অধিনায়ক হিসেবে জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা।

এছাড়া লিভারপুলের হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং দুটি লিগ কাপ জয়ের স্বাদ পেয়েছেন হেন্ডারসন।

২০২৩ সালে লিভারপুল ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিফায় যোগ দেন তিনি। তবে সেখানে ছয় মাস কাটানোর পর ডাচ ক্লাব আয়াক্সে চলে যান। এরপর গত বছর ব্রেন্টফোর্ডে যোগ দিয়ে আবারও ইংলিশ ফুটবলে ফেরেন এই অভিজ্ঞ তারকা।

ব্রেন্টফোর্ডের হয়ে ভালো পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পান হেন্ডারসন। যদিও মূল পর্বে তার খেলার সুযোগ হয় মাত্র ছয় মিনিট। মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের জয়ের পর উদযাপনের সময় চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit