শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী থামছি বালা ত্রিপুরার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তর সদস্য সুনী ত্রিপুরার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি অজিফা সিরাজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায়  ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি, সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে। মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, তৃণমূল পর্যায়ই একটি রাজনৈতিক সংগঠনের মূল ভিত্তি। তাই সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয়ভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মহিলা দলের নেতাকর্মীদেরও সংগঠনকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit