শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্ব এবং শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকরা।শুক্রবার সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, আশুলিয়ার ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেডের কারখানা কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্ব করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং দ্রুত পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্ব করছে। এতে শ্রমিক ও তাঁদের পরিবারের মধ্যে চরম আর্থিক অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে গড়িমসি ও তালবাহানা শিল্পাঞ্চলে অসন্তোষের পরিবেশ সৃষ্টি করতে পারে বলেও তাঁরা মন্তব্য করেন।

বক্তারা অবিলম্বে শ্রমিকদের সব বৈধ ও চুক্তিভিত্তিক পাওনা পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচি থেকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম ও শ্রমিক নেতা সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ পাঁচ দফার দাবি তুলে ধরেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit