শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয়বার হ্যাটট্রিক করে অভিজাত ক্লাবে নাম লিখলেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয়ে তিনি পরপর তিনটি উইকেট তুলে নেন।

কেনসিংটন ওভালে শাদাব ১৬ রান খরচায় নেন চার উইকেট। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স ৭৬ রানে অলআউট করে আমাজন ওয়ারিয়র্সকে। তারপর ৫.২ ওভারে ম্যাচটি জিতে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
১ উইকেটে ৪১ রান করেছিল পাওয়ার প্লেতে। তারপর বিস্ময়কর ধসে ৩.১ ওভারের মধ্যে ৯ রানে ৮ উইকেট হারায় আমাজন। অষ্টম ওভারে গ্লেন ফিলিপস ও মোহাম্মদ হারিসকে ফেরান পাকিস্তান স্পিনার সুফিয়ান মুকিম। পরের ওভারে শাদাব তার দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান।
এই লেগস্পিনার প্রথমে শিমরন হেটমায়ারকে থামান। তারপর মেহেদী হাসান মিরাজ ও কুয়েন্টিন স্যাম্পসনকে আউট করেন শাদাব। তাতে এই স্পিনার দ্বিতীয় পাকিস্তানি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিকের মালিক হন। ২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।

শাদাবের আগে সাবেক পাকিস্তান পেসার মোহাম্মদ সামি তিনটি হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন। সিপিএল ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন শাদাব। ২০১৭ সালে প্রথম হ্যাটট্রিক হয়েছিল আফগানিস্তান স্পিনার রশিদ খানের, তারপর পরের বছর আন্দ্রে রাসেল।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit