সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ পৌরসভা প্রশাসকের আয়োজনে পৌর সভা চত্বর থেকে একটি বর্নাঢ্য রালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর সভায় গিয়ে শেষ হয়।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার রেজাউল আলম সরকার। নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ. মমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ পৌরসভার সার্ভেয়ার সারোয়ার জাহান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।
এসময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১২