শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছেন যেসব বোলার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে রেকর্ডের শেষ নেই। সময়ের সঙ্গে নতুন নতুন কীর্তি যেমন যোগ হয়, তেমনি পুরোনো অনেক রেকর্ডও ভেঙে যায়। তবে কিছু অর্জন থাকে একেবারেই বিরল। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের প্রথম ওভারেই হ্যাটট্রিক করা তেমনই একটি কীর্তি।

চামিন্ডা ভাস (শ্রীলঙ্কা)

২০০৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার চামিন্ডা ভাস। ম্যাচের প্রথম ওভারের প্রথম তিন বলেই টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এখানেই শেষ নয়, ওই ওভারের পঞ্চম বলেও আরেকটি উইকেট তুলে নিয়ে এক ওভারে চার উইকেট শিকারের বিরল নজির গড়েন ভাস।

সেদিন দুর্দান্ত বোলিং করে ২৫ রান খরচায় মোট ছয়টি উইকেট নেন লঙ্কান পেসার। তার অসাধারণ বোলিংয়ের সুবাদে বাংলাদেশকে ১০ উইকেটে হারায় শ্রীলঙ্কা।

ইরফান পাঠান (ভারত)

এই তালিকার দ্বিতীয় নাম ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। ২০০৬ সালে পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন বাঁহাতি পেসার।

করাচিতে অনুষ্ঠিত সেই টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়। নতুন বল হাতে প্রথম ওভারেই আক্রমণে আসেন ইরফান। ওভারের চতুর্থ বলে সালমান বাটকে আউট করেন তিনি। পরের বলেই ইউনুস খানকে এবং ওভারের শেষ বলে মোহাম্মদ ইউসুফকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন পাঠান।

তবে ইরফানের এই দুর্দান্ত ব্যক্তিগত কীর্তির পরও ম্যাচের ফল ভারতের পক্ষে যায়নি। শেষ পর্যন্ত সেই টেস্টে পাকিস্তানের কাছে পরাজিত হয় ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভারেই হ্যাটট্রিক—এমন বিরল কীর্তির তালিকায় এখন পর্যন্ত তাই চামিন্ডা ভাস ও ইরফান পাঠানের নামই রয়েছে। তাদের পর আর কোনো বোলারই এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit