বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত বছর নভেম্বরে পুত্রসন্তানের মা হয়েছেন। বর্তমানে সিনেমার রুপালি পর্দার কোলাহল থেকে অনেকটাই দূরে আছেন তিনি। মাতৃত্ব ও নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সবশেষ ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে তাকে।
সন্তান জন্মের পর মায়ের শরীরে পরিবর্তন আসাটা অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু রুপালি পর্দায় তারকাদের ক্ষেত্রে সেই স্বাভাবিকতা মেনে নিতে নারাজ সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ।
সম্প্রতি স্বামী অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়ে ঠিক এমনই এক অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হন ক্যাটরিনা কাইফ। সন্তান হওয়ার পর ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে কড়া বডি শেমিংয়ের শিকার হন তিনি।
তবে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের এমন কঠিন পরিস্থিতির মাঝেই পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। এমনকি নীরব সমর্থন জানিয়ে অভিনেত্রীর পাশে থাকার জানান দিলেন আরেক বলিউড তারকা হৃতিক রোশান।
হর্ষবীরের সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিকের নজরে আসতেই তাতে ইতিবাচক প্রতিক্রিয়া জানান তিনি। যদিও পোস্টে কোনো মন্তব্য করেননি এ অভিনেতা। উল্লেখ্য, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘ব্যাং ব্যাং’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ ও হৃতিক রোশান। ছবিটি বক্স অফিসে ভালো আয় করেছিল।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২৮