বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

মদন ২০কেজি গাজা সহ আটক-৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলায় ২০কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব। এ সময় নারীসহ তিন কারবারি’কে আটক করা হয়। মঙ্গলবার সকালে নেত্রকোণা জেলার মদন উপজেলার উচিতপুর বাজারে র‍্যাব-১৪ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ বুধবার সকালে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান – আজ বুধবার গ্রেপ্তারকৃতদের নেত্রকোণার আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের মিলন মিয়ার মেয়ে সালমা আক্তার (৩৪), একই এলাকার চাঁন মিয়ার মেয়ে মিনা বেগম (৪৬) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার লালপুর গ্রামের আলী আজমের ছেলে মোঃ হৃদয় হাসান (২৪)। মামলার এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নৌপথে এসে উচিতপুর ট্রলার ঘাটে নামেন মাদক কারবারিরা। এখান থেকে নেত্রকোণার দিকে রওয়ানা দেন। এদিকে গোপন সংবাদ পেয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ সকালে এসে উচিতপুর অবস্থান নেন।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালানোর চেষ্টা করেন। এ সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের তল্লাশি চালিয়ে সালমা আক্তারের সাথে থাকা একটি ট্রাভেল ট্রলি ব্যাগ থেকে চারটি প্যাকেটে ১০কেজি গাঁজা, হৃদয় হাসানের কাছ থেকে একটি বাজারের ব্যাগে তিনটি প্যাকেট সাড়ে ৭কেজি গাঁজা ও মিনা বেগমের কাছে টাকা একটি স্কুল ব্যাগের একটি পকেটে আড়াই কেজি গাঁজা পাওয়া যায়।

পরে এগুলো জব্দ করে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‍ ময়মনসিংহ র‍্যাব-১৪ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এদিকে আজ বুধবার দুপুরের দিকে মদন থানা পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক নেত্রকোণা কারাগারে পাঠানোর নির্দেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit