রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন করলো রাষ্ট্র সংস্কার আন্দোলন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদের হিসাব চায় দুদক প্রতিরক্ষা উৎপাদন-রপ্তানিতে ভারতের রেকর্ড অগ্রগতি সংঘাতের জেরে ইয়েমেন বাস্তুচ্যুত দেড় লাখের বেশি মানুষ তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা

খবর ফাঁস হয়ে যাওয়ায় আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনের মাঝেই নিউক্যাসল ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে স্পেনে পৌঁছেছেন ব্রুনো গুইমারেস। তবে আর্সেনালে যাওয়ার খবর এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইএসপিএনের সাংবাদিক আন্দ্রে আন্দ্রাদে দাবি করছেন, দলবদল নিয়ে আর্সেনালের সঙ্গে সবকিছু চূড়ান্ত হলেও, খবর ফাঁস হয়ে যাওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা পিছিয়ে গেছে।

আন্দ্রাদে জানান, আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেডের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে কোনো জটিলতা নেই। তবে চুক্তির তথ্য আগেভাগে প্রকাশ হয়ে যাওয়ায় নিউক্যাসল কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয় এবং সে কারণেই পুরো প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব ঘটেছে। তিনি বলেন, ‘আজ যা জানতে পেরেছি, তা হলো ইএসপিএনে আমাদের প্রতিবেদনের মাধ্যমে চুক্তির বিষয়টি প্রকাশ পাওয়ায় নিউক্যাসল খুবই ক্ষুব্ধ হয়েছিল। তাই তারা পুরো প্রক্রিয়াটি কিছুটা ধীরগতিতে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিষয়টি অর্থের নয়, কারণ সেই অংশ পুরোপুরি মিটে গেছে। মূল বিষয় হলো ঘোষণার সময়।’আন্দ্রাদে আরও জানান, নিউক্যাসলের পরিকল্পনা ছিল গুইমারেসের বিদায় এবং তার বিকল্প খেলোয়াড়ের আগমন-দুটি ঘোষণা একসঙ্গেই দেওয়া। তিনি বলেন, ‘মূল পরিকল্পনা ছিল সবকিছু একসঙ্গে করা।

আর্সেনাল ব্রুনো গুইমারেসকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে, আর সঙ্গে সঙ্গেই নিউক্যাসল তার বদলি খেলোয়াড়ের নাম প্রকাশ করবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেটি সম্ভব হয়নি।’ফলে দুই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হচ্ছে সমর্থকদের। তবে আন্দ্রাদের দাবি অনুযায়ী, ট্রান্সফারের আর্থিক ও চুক্তিগত দিক আগেই চূড়ান্ত হয়েছে; এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit