শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

মাত্র ৩০ দিনের ব্যবধানে সাংবাদিকদের ওপর সহিংসতা বেড়েছে তিন গুণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : চলতি আগস্ট মাসে সারাদেশে ১০১ জন সাংবাদিক বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়েছেন—যার মধ্যে রয়েছে হত্যা, হামলা, আইনি হয়রানি, চাকরিচ্যুতি ও হুমকি। জুলাই মাসে এই সংখ্যা ছিল ৩৫। অর্থাৎ এক মাসের ব্যবধানে সহিংসতা বেড়েছে প্রায় তিন গুণ।

রোববার (৩১ আগস্ট) রাতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের মাসিক মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়—

আগস্টে ৩৩টি ঘটনায় ৯৬ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ জনকে হত্যা, ৩৬ জনকে আইনি হয়রানি, ২৩ জনকে আহত এবং ২০ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন।
১৬ জন সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন। হামলার ঘটনায় পুলিশ, বিএনপি, সন্ত্রাসী গোষ্ঠী, চোরাকারবারি, শিক্ষক, এনজিওকর্মী ও দুষ্কৃতকারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এছাড়া প্রতিবেদনে বলা হয়—

আগস্টে কারা হেফাজতে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজনৈতিক সহিংসতায় ৫৪৯ জন হতাহত, এর মধ্যে ২ জন নিহত।
সীমান্তে বিএসএফের গুলিতে ২ জন নিহত ও একজন আহত হয়েছেন।
মাসজুড়ে দেশে ৬৫টি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।
নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৪৯টি, এর মধ্যে ধর্ষণ ৪৭, সংঘবদ্ধ ধর্ষণ ১৯ ও ধর্ষণ-পরবর্তী হত্যা ৪টি।
অন্তত ৩৮টি গণপিটুনিতে ২৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।
এমএসএফ বলছে, সাংবাদিকদের উপর এ ধরনের ধারাবাহিক হামলা কেবল গণমাধ্যম নয়, গোটা গণতান্ত্রিক সমাজকেই বিপর্যস্ত করছে।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit