বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

নেদারল্যান্ডস সিরিজ শেষ করেই ফিরে যাচ্ছেন উড

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য দেশগুলো তুলনায় বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলায়, পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। তাই বড় শটে ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আগস্ট মাসে ভিন্ন এক কোচকে নিয়োগ দিয়েছিল বিসিবি।

বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। গত আগস্ট থেকে বাংলাদেশে কাজ করছেন তিনি। ৩ সেপ্টেম্বর পর্যন্ত উডের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। তবে সেই চুক্তি আর দীর্ঘায়িত হচ্ছে না। নেদারল্যান্ডস সিরিজ শেষ করেই ফিরে যাচ্ছেন উড। 

সোমবার সিলেটে বোর্ড মিটিং শেষে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, উডের চুক্তির মেয়াদ ৩ সেপ্টেম্বর পর্যন্তই থাকছে। তিনি বলেন, ৩ সেপ্টেম্বর পর্যন্তই ওর সঙ্গে চুক্তি করা হয়েছে, কয়েকটা দিনের জন্য। এবং এর মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে দরকার হলে আমরা আবার তাকে আনব বা তার মতো কাউকে আনব।

বাংলাদেশে ‘স্থায়ী চাকরি’ ছিল না উডের। তাই এখন অন্য কোথাও যোগ দেবেন তিনি। সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit