বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বেলারুশে ৬ দেশের যৌথ সামরিক মহড়া, চিন্তার ভাঁজ পশ্চিমাদের কপালে

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও)-এর অধীনে ৭ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশে। এতে অংশ নিয়েছে— রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সামরিক বাহিনী।

রোববার (৩১ আগস্ট) বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদন নিশ্চিত করেছে এ তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেলারুশের ভিটেবস্ক শহর এবং লেপেল প্রশিক্ষণ মাঠে যৌথ নিরাপত্তা চুক্তির আওতায় ‘সিএসটিও’ র‍্যাপিড রেসপন্স ফোর্সের সাথে যৌথ মহড়া শুরু হয়েছে। এতে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতা ভাগ করে নেয়ার পরিকল্পনা করয়েছে।

বেলারুশের প্রধান জেনারেল স্টাফ পাভেল মুরাভেইকো জানান, সামরিক-রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং অভিযান পরিচালনার বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনীর দক্ষতা বাড়াতেও সংস্থাটি কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

সিএসটিও’র মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানের পর মুরাভেইকো আরও নিশ্চিত করেন, মহড়ায় অংশগ্রহণকারীরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া দেবেন। সেইসাথে, রাশিয়ান সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতাও ভাগ করে নেবেন। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ এর দশকে গঠিত হয় সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমাদের সাথে ক্রমেই সম্পর্কের অবনতি ঘটছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর। পশ্চিমা সামরিক জোট ন্যাটো’র মতো তৎপর না হলেও, সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে সম্পর্ক ঝালাইয়ে যৌথ সামরিক মহড়া আয়োজন করছে জোটভুক্ত এই রাষ্ট্রগুলো। যা ভবিষ্যতে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit