শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

কোনো দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: ট্রেসি অ্যান জ্যাকবসন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

জ্যাকবসন বলেন, ‘আমরা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে সমর্থন করি। তারা আগামী বছরের শুরুতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একটি রোডম্যাপ তৈরি করেছে। আমরা আশাবাদী, সেই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে একটি সফল গণতান্ত্রিক সরকারের জন্ম হবে, যা বাংলাদেশের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’

তিনি বলেন, আজকের বৈঠক মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতি ও দিকনির্দেশনা সম্পর্কে জানা এবং বোঝার জন্য অনুষ্ঠিত হয়েছে। সহকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসেছেন এসব জানতে।

এ সময় তিনি উল্লেখ করেন, ‘বাইরে নানা ধরনের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে। সঠিক তথ্য জানতে আমরা সরাসরি এসেছি। ’

যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা নির্বাচনী ফলাফলকে সমর্থন করি না। তবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করি তাদের লক্ষ্য, পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি বোঝার জন্য। আমাদের একমাত্র আগ্রহ হচ্ছে বাংলাদেশের জনগণ যেন একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।’

জ্যাকবসন বলেন, ‘নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সেটি একান্তই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত হবে। আমরা চাই, বাংলাদেশের জনগণ যেন সফলভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে বলেই আমরা আশা করি।’

এ সময় নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতার উপরও তিনি আস্থা প্রকাশ করেন।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit