শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মুম্বাইয়ের রাস্তায় হামলার শিকার বলিউড অভিনেত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সুমনা চক্রবর্তী মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় হামলার শিকার হয়েছেন। নিজের গাড়িতে করে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী তার গাড়ি ঘিরে ফেলে এবং আক্রমণাত্মক আচরণ করে বলে অভিযোগ করেছেন তিনি। ইনস্টাগ্রামে ঘটনার বিস্তারিত শেয়ার করে নিজের উদ্বেগও প্রকাশ করেন এই বাঙালি অভিনেত্রী।

সুমনা জানান, তিনি কোলাবা থেকে ফোর্ট যাওয়ার পথে ট্র্যাফিক জ্যামে আটকে পড়েন। সেই সময় কয়েকজন বিক্ষোভকারী তার গাড়ির ওপর উঠে ড্রাম বাজাতে শুরু করে এবং তাকিয়ে হাসতে থাকে। এরপর আরও কয়েকজন তার গাড়ির জানালার কাছে এসে ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিতে থাকে। এই ঘটনা পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ঘটেছে বলেও জানান তিনি।

অভিনেত্রীর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। তার ভাষায়, “পুলিশের লোকজন দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কিছু করেনি। আমরা প্রকাশ্য দিবালোকে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পুরো রাস্তাজুড়ে মানুষ বসেছিল, কেউ স্নান করছে, কেউ খাচ্ছে যার ফলে রাস্তাজুড়ে ময়লা ছড়িয়ে ছিল।”

তিনি আরও বলেন, “প্রতিবাদের নামে যদি এই ধরনের আচরণ চলতে থাকে, তবে আইন-শৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব।”

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit